ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ : ২৬/৫/২০২২ ৪:২০:১৬ PM

উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন পষিদের উন্মুক্ত বাজেট ঘোষণা

“বাজেট সভায় অংশ নেবো, নিজের চাহিদা নিজেই বলবো” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।

পরিষদ চত্বরে স্থানীয় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে প্রায় ৪ কোটি টাকার বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯২ হাজার ৯২০ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৩০৫টাকা।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন বাবলু, ইউপি সচিব রাফিজুল ইসলাম, ইউপি সদস্য নাসির উদ্দিন, মানিক হোসেন ও পঞ্চক্রোশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মুকুল হোসেন প্রমুখ।